মার্কেটিং জিনিসটা কী ?

আগে এক সময় মার্কেটিং মানেই ছিলো “ Telling & Selling ”। অর্থাৎ, প্রচারনাকেই মার্কেটিং হিসাবে দেখা হতো। তবে এখন মার্কেটিং এর মূল বিষয় হলো, ভোক্তা সন্তুষ্টি। বিভিন্ন মাধ্যমে নিজের পণ্য বা ধারনাকে ভোক্তার নিকট পৌছে, ভোক্তা সন্তুষ্টি অর্জনই মার্কেটিং।

পণ্যকে ভোক্তার কাছে তুলে ধরার জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং

ডিজিটাল মাধ্যম হতে পারেঃ ফেসবুক, টুইটার, ইউটিউব, ওয়েবসাইট, আরো অনেক আছে।




ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পন্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। এখন সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের(SEO)মাধ্যমে, আবার হতে পারে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে।